আমতলীতে ১০ দিন পর অপহৃতা উদ্ধার | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে ১০ দিন পর অপহৃতা উদ্ধার

আমতলীতে ১০ দিন পর অপহৃতা উদ্ধার

আমতলী প্রতিনিধিঃ
অপহরনের ১০ দিন পর বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রাম থেকে লামিয়া নামের এক অপহৃতাকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার অপহৃতাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি শেষে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
জানাগেছে, উপজেলার মানিকঝুড়ি গ্রামের বাহাদুর আকন ঢাকা থাকেন। তার একমাত্র কন্যা লামিয়া  আক্তার চাচা নাশির আকনের বাড়ীতে বসবাস করেন। লামিয়াকে একই গ্রামের মাহবুব হাওলাদারের ছেলে রানা হাওলাদার গত দের বছর পূর্বে প্রেমের প্রস্তাব দেয়। ওই প্রস্তাব প্রত্যাখান করে সে। এতে ক্ষিপ্ত হয় রানা। পরে তাকে রানা বিভিন্ন ভাবে উত্যাক্ত করে। রানার যন্ত্রনা সইতে না পেরে অভিভাবকরা লামিয়াকে গত ৯ মাস পূর্বে আড়পাঙ্গাশিয়া গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে বশির হাওলাদারের সাথে বিয়ে দেয়। কিন্তু বিয়ের পরও রানার যন্ত্রনা থেকে রক্ষা পায়নি লামিয়া। গত ৭ অক্টোবর লামিয়া পাশর্^বর্তী কলাপাড়া উপজেলার চাকামইয়া গ্রামের নানা জলিল দফাদারের বাড়ী থেকে অটো-রিক্সায় তার চাচার বাড়ীতে আসতেছিল। পথিমধ্যে মানিকঝুড়ি গ্রামের মাসুম মোল্লা বাড়ীর সামনে পৌছলে বখাটে রানা ও তার সহযোগী মাসুম মোল্লা লামিয়ার পথরোধ করে জোড়পূর্বক মোটর সাইকেলে তুলে অপহরন করে নিয়ে যায়। ্এরপর গত ১০ দিন ধরে লামিয়া নিখোঁজ ছিল। এ ঘটনায় শুক্রবার রাতে তার চাচা নাশির আকন বাদী হয়ে বখাটে রানা হাওলাদারকে প্রধান আসামী করে দুই জনের নামে আমতলী থানায় অপহরন মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ অপহৃতা লামিয়াকে বখাটে রানা হাওলাদারের বাড়ী থেকে উদ্ধার করে। কিন্তু আসামী রানাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শনিবার পুলিশ লামিয়াকে ২২ ধারায় জবানবন্দির জন্য আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতে জবানবন্দি শেষে তার ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
মামলার বাদী নাশির আকন বলেন, আমার ভাতিজি লামিয়াকে রানা হাওলাদার দীর্ঘদিন ধরে উত্যাক্ত করে আসছিল। রানার যন্ত্রনা সইতে না পেয়ে তাকে বিয়ে দেই। কিন্তু তারপরও রানা তাকে অপহরন করে নিয়ে যায়। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অপহৃতা লামিয়াকে উদ্ধার করেছি। আদালতে জবানবন্দি শেষে ডাক্তারী পরীক্ষার জন্য তাকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!