গলাচিপায় পানিতে ডুবে পাগলের মৃত্যু | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
গলাচিপায় পানিতে ডুবে পাগলের মৃত্যু

গলাচিপায় পানিতে ডুবে পাগলের মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় পানিতে ডুবে অজ্ঞাতনামা এক পাগলের (৬২) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণকলস গ্রামের রাড়ী বাড়ির জামে মসজিদের পুকুরে। স্থানীয়রা জানান, অজ্ঞাতনামা এই পাগল গত দুই দিন ধরে এ এলাকায় ঘোরাঘুরি করছিল। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাড়ী বাড়ির জামে মসজিদের পুকুরে ওই পাগল গোসলের জন্য নেমে ডুব দিলে আর না উঠলে পুকুর ঘাটে থাকা লোকজন তাকে মৃত অবস্থায় পানির উপরে তোলে। পরে গলাচিপা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এক পাগলের পানিতে ডুবে মরার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!