শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
৬৬০০ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক এক মাদক ব্যবসায়ী

৬৬০০ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক এক মাদক ব্যবসায়ী

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালী জেলার সদর থানার কলেজ রোড এর বিএডিসি এলাকা হতে ১ (এক) জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮,পটুয়াখালী ক্যাম্প। গ্রেফতারকৃত আসামী হলো মো. আলমগীর হোসেন (৪০), পিতা- মৃত ইউসুফ গাজী, সাং- মহিষকাটা, থানা- আমতলী, জেলা- বরগুনা। র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭/১০/২০২০ইং তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় আসামীর ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় আসামীর ওয়ারড্রবের গোপন চ্যাম্বার থেকে ৬৬০০ (ছয় হাজার ছয়শত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসা বাদের একপর্যায়ে আসামী স্বীকার করে পেশায় সে একজন ট্রলার ব্যবসায়ী হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। এলাকায় ভালো, ভদ্র মানুষের লেবাস ধারণ করে সে দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করে আসছে বলে জানায়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!