শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন
কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা; স্বামী আটক

কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা; স্বামী আটক

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের লস্করপুর গ্রামের এমাদুলের স্ত্রী সালমা(২২)  নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ওই গৃহবধূর ১১ বছরের একটি শিশু সন্তান রয়েছে।
রবিবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে স্বামীর সাথে ঝগড়া করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয়রা ধারণা করছে। কলাপাড়া থানার পুলিশ সোমবার সকালে ওই বাড়ি থেকে গৃহবধূর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পরই স্বামী এমাদুল কে আটক করে পুলিশ।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্ত করা হবে, এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে, তবে তার মৃত্যু কিভাবে হয়েছে ময়না তদন্ত না করা পর্যন্ত বলা যাচ্ছে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!