বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
মহিপুর ইউনিয়ন নির্বাচনে নৌকার ভরাডুবি; কোন ওয়ার্ডে কারা নির্বাচিত

মহিপুর ইউনিয়ন নির্বাচনে নৌকার ভরাডুবি; কোন ওয়ার্ডে কারা নির্বাচিত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ
কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে  আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদূল মালেক আকন্দকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের হাজী মো: ফজলু গাজী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে হাজী মো: ফজলু গাজী পেয়েছেন ৭ হাজার ৭৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আবদুল মালেক আকন্দ পেয়েছেন ৪ হাজার ৫৬১ ভোট। এছাড়া সংরক্ষিত আসন এবং সাধারন আসনে বিজয়ী সদস্যরা হলেন, ১,২, ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে মিনারা বেগম  তালগাছ প্রতীকে দুই হাজার ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  মোসা: তাছলিমা আক্তার সূর্যমূখী ফুল প্রতীকে পেয়েছেন এক হাজার ২৬ ভোট। ৪,৫,৬ নং ওয়ার্ডেও সরক্ষিত আসনে সন্ধ্যা রানী দাস তালগাছ প্রতীকে এক হাজার ৭৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হালিমা বই প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৯০ ভোট। ৭,৮,৯ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে মোসা: ছহিনা তালগাছ প্রতীকে দুই হাজার ৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা: শারমিন জাহান লাকী কলম প্রতীকে পেয়েছেন ৮২২ ভোট। এছাড়া সাধারন ওয়ার্ডে নির্বাচিত সদস্যরা হলেন, ১নং সাধারন ওয়ার্ডে মো: রাকিবুল হাসান , ২নং সাধারন ওয়ার্ডে মো: সিরাজুল ইসলাম, ৩নং সাধারন ওয়ার্ডে মো: ইব্রাহীম খাঁন, ৪ নং সাধারন ওয়ার্ডে মো: জাহেদূল ইসলাম, ৫ নং সাধারন ওয়ার্ডে আবদুস সত্তার, ৬ নং সাধারন ওয়ার্ডে মো: জামাল হাওলাদার, ৭ নং সাধারন ওয়ার্ডে মো: মামুন হাওলাদর, ৮ নং সাধরন আসনে মো: আনোয়ার হোসেন, ৯ নং সাধারন ওয়ার্ডে মো: দুলাল।  মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহন। প্রশাসনের কঠোর নজরদারিতে উৎসব মূখোর পরিবেশে শান্তিপূর্ন ভাবে শেষ হয় মহিপুর ইউনিয়নের নির্বাচন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!