কলাপাড়ায় সাবেক এক ইউ,পি সদস্য’র রহস্যজনক মৃত্যু | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কলাপাড়ায় সাবেক এক ইউ,পি সদস্য’র রহস্যজনক মৃত্যু

কলাপাড়ায় সাবেক এক ইউ,পি সদস্য’র রহস্যজনক মৃত্যু

চঞ্চল সাহাঃ

কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউ’পি সদস্য মো.আনোয়ারুল ইসলাম (৫৮) ওরফে দিলিপ গাজীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের ছোট ৫নং গ্রামের তার বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা হয়েছে । তবে তার মৃতুটি স্বাভাবিক নয় বলে এলাকাবাসী জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় এক ব্যক্তি জমি-জমার কাগজপত্র দেখানোর জন্য আনোয়ারুল ইসলামের বাড়ীতে যায়। এসময় বাড়ীর সামনের দড়জা তালা বদ্ধ দেখে ওই ব্যক্তি বাড়ীর পিছনে গিয়ে ডাকাডাকি করে । এতে কোন সাড়া না মেলায় পেছনের দড়জা খোলা দেখে ভিতরে ঢুকে তাকে কাথা পেঁচানো অবস্থায় দেখতে পায় । এসময়ও তাকে ডেকে কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়। পরে পুলিশ বিষয়টি জানার পর বিকেলে লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক মো.আসাদুর রহমান জানান, আনোয়ারুল ইসলামের গলায় এবং নাকে দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন উদ্ঘাটন করা যাবে। তবে তার পরিবারের সদস্যরা কেউই বাড়ী ছিল না বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!