ভারতের দিল্লিতে নিযুক্ত হাই কমিশানের নের্তৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের বেনাপোল বন্দর পরিদর্শন | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
ভারতের দিল্লিতে নিযুক্ত হাই কমিশানের নের্তৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের বেনাপোল বন্দর পরিদর্শন

ভারতের দিল্লিতে নিযুক্ত হাই কমিশানের নের্তৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের বেনাপোল বন্দর পরিদর্শন

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশিনহাই-কমিশনার মোহাম্মাদ ইমরানের নের্তত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল দেশের সর্ব বৃহৎ বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তিনি বেনাপোল স্থলবন্দর এলাকায় এলে বন্দরের ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি বেনাপোল কাস্টমস হাউস,বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন, স্থলবন্দর অফিসসহ বিভিন্ন অফিস ঘুরে দেখেন।

পরে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের গতি বাড়ানোর লক্ষ্যে, কাস্টমস, বন্দর, সি এন্ড এফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় করেন বেনাপোল কাস্টমস হাউসের অডিটোরিয়ামে। এর আগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বেনাপোল কাস্টমসে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন।

পরে বিকালে বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনে  আমদানি-রপ্তানিকারক ও সি এন্ড এফ এজেন্টদের সাথে মতবিনিময় সভায় বন্দরের আমদানি-রপ্তানিকারকরা হাই-কমিশনারের কাছে  বনগাঁ কালিতলা পাকিং এর আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় তিনি সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ আজিজুর রহমান, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবির তরফদার,বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, ইন্দো বাংলা চেম্বার অব কর্মাসের পরিচালক মতিয়ার রহমান প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!