সাগরে ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
সাগরে ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু

সাগরে ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু

রিপোর্ট-চঞ্চল সাহাঃ

সাগরে মাছ শিকার করতে গিয়ে অন্য ট্রলার’র ধাক্কায় সাগরে পড়ে মো.জাহিদুল ইসলাম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার রাতে কুয়াকাটা থেকে অন্ততঃ ৯০ কিলোমিটার গভীরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় ইউ,ডি মামলা হয়েছে।

জেলেদের সূত্রে জানা গেছে, রবিবার সকালে সরোয়ার গাজীর মালিকানাধীন এফ,বি সরোয়ার নামে একটি ট্রলারে ১৫ জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যায়। রাত ৮টার দিকে চট্রগ্রাম এলাকার একটি ট্রলার ওই ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলার থেকে পড়ে জাহিদুল ইসলাম সাগরে তলিয়ে যায়। খোঁজাখুজির দু’ঘন্টা পর অন্য জেলেরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার বাড়ী কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে থানায় ইউ.ডি মামলা হয়েছে বলে উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!