গলাচিপায় ধান লুটের আশংকায় রাত জেগে পাহারা | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
গলাচিপায় ধান লুটের আশংকায় রাত জেগে পাহারা

গলাচিপায় ধান লুটের আশংকায় রাত জেগে পাহারা

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপা চরাঞ্চলে ইতি মধ্যে আমন ধান কাটা শুরু হয়েছে। ধান কাটার মৌসুমকে সামনে রেখে চরাঞ্চলে লাঠিয়াল জোতদার বাহিনী তৎপর হয়ে উঠেছে। ধান কাটার মৌসুম এলেই চরা লের কৃষকের চোখেমুখে দেখা যায় আতংকের ছাপ। তাদের কষ্টে অর্জিত সোনালী ফসল আমন ধান নিয়ে। প্রতি বছরই জোতদার লাঠিয়াল বাহিনীর রক্তচক্ষু পড়ে কৃষকের পাকা ধানের ওপর। ধান কাটার মৌসুমে জোতদার লাঠিয়াল বাহিনী রাতারাতি চরের জমির মালিক হয়ে যায়। কেউ ডি,সি, আরের মাধ্যমে কেউবা ভূয়া কাগজ পত্রের মাধ্যমে। এছাড়া উপজেলার চরবিশ্বাস, চরকাজল ইউনিয়নের সাথে ভোলার জমি নিয়ে দীর্ঘ দিন সীমানা বিরোধ থাকায় ঐ এলাকার কৃষকেরাও আতংকে দিন কাটাচ্ছেন। ধান লুটের আশংকায় কৃষকেরা দিনরাত পালা করে পাহারা দিচ্ছে তাদের কষ্টে অর্জিত ফসল। ধান কাটার মৌসুমে মামলা, হামলা, সংঘর্ষ, ধান লুটপাটের ঘটনা ঘটে থাকে। চরগুলো উপজেলার সংঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় গোলযোগের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌছতে ট্রলার যোগে ৩/৪ ঘন্টা সময় লাগে। ততক্ষনে লাঠিয়াল বাহিনী ধান কেটে নিয়ে চলে যায়। এরই মধ্যে ভোলার দস্যু বাহিনীর হামলায় একজন কৃষকের মৃত্যু হয়েছে। তাই বাধ্য হয়ে আতংকের মধ্যেও ঐ এলাকার কৃষকেরা রাত দিন পালা করে ধান পাহারা দিচ্ছেন। এ ব্যাপারে চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান মো. বাবুল মুন্সি বলেন, ধান পাকলেই লাঠিয়াল বাহিনী তৎপর হয়ে ওঠে। কৃষকরা দিশেহারা হয়ে পড়ে। চরকাজল ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল মোল্লা বলেন, কৃষকদের কষ্টের ফসল রাতের আঁধারে লাঠিয়াল বাহিনী কেটে নেওয়ার পায়তারা চালায়। তাই কৃষরা রাত জেগে সজাগ থেকে ধান পাহারা দেয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!