শার্শায় ফেন্সিডিলসহ একাধিক মাদক মামলার আসামি খাদেম আটক। | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
শার্শায় ফেন্সিডিলসহ একাধিক মাদক মামলার আসামি খাদেম আটক।

শার্শায় ফেন্সিডিলসহ একাধিক মাদক মামলার আসামি খাদেম আটক।

মোঃ জসীম উদ্দীন, বেনাপোলঃ

যশোরের শার্শার সামটা গ্রামে পাঁকা রাস্তার পাশে একটি আমবাগানের ভেতর থেকে রবিবার সকালে (৬ ডিসেম্বর) ৭০ বোতল  ফেন্সিডিল সহ মাদক সম্রাট মোঃ রফিকুল ইসলাম খাদেম (৩৫) কে আটক করে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
মোঃ রফিকুল ইসলাম খাদেম শার্শা থানার সামটা গ্রামের জেহের আলীর ছেলে। সে এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। এক বছর আগে তার আপন দুই ভাই ফারুক হোসেন ও আজিজুল মাদক সহ র‌্যাবের হাতে আটক হয়। আটকের সময়  র‌্যাবের সাথে গুলি বিনিময় হয় সেখানে তারা নিহত হন।

বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, মাদক সম্রাট খাদেমকে আটক করার জন্য অনেক দিন ধরে সোর্স লাগানো ছিল। আজ তাকে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করা হয়েছে।সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ১০ দিন আগে মাদক মামলায় জেল থেকে জামিনে এসেছে । তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।

এ দিকে এলাকার অনেকেই জানিয়েছেন, খাদেম একজন শীর্ষ মাদক ব্যবসায়ী তার কোন জমাজমি ছিল না। বর্তমানে তার রয়েছে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন আলিশান বাড়ি। এ ধরনের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রয়োজন বলে মনে করেছেন এলাকার সূধী সমাজ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!