রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ার নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন আমতলীতে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ড কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, হাতেনাতে আ’ট’ক শ্রম পরিদর্শক আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মা/ন/ব/ব/ন্ধ/ন খাল নেই, রাস্তা নেই-গঙ্গামতিতে আড়াই কোটি টাকার গার্ডার সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন পরিবারের সন্ধানে পথে পথে ঘুরছেন ৭০ বছরের কুলসুম, ফিরতে চান স্বজনদের কাছে কলাপাড়ার লালুয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্র ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা,চলছে জেলেদের শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় শিশু রাইয়ানকে হ/ত্যার আগে সারা রাত জেগে ঘাতক আলআমিন ই’য়া’বা সেবন করেছে
পটুয়াখালী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি স্বপন ব্যানার্জী; সাধারন সম্পাদক জালাল আহমেদ

পটুয়াখালী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি স্বপন ব্যানার্জী; সাধারন সম্পাদক জালাল আহমেদ

পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর ঐতিহ্যবাহী প্রেসক্লাবের এক বছর মেয়াদী নির্বাহী কমিটির নির্বাচনে স্বপন ব্যানার্জীকে সভাপতি ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ২২ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ১ টা পর্যন্ত নতুন বাজার প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম নান্নু, অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদার, কার্যনির্বাহী কমিটির ৬টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন আতিকুল আলম সোহেল, মোখলেসুর রহমান, চিন্ময় কর্মকার, জাকারিয়া হৃদয়, বিলাস দাস ও মশিউর রহমান বাবলু।

প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার লতিফা জান্নাতী। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদরুল আমিন, সহকারী প্রিজাইডিং হিসাবে ছিলেন সদর ইউএনও এর সিএ বাদল দেবনাথ। নির্বাচনে ৩৫ জন ভোটারের মধ্যে ৩৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!