গলাচিপায় নানা আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস পালিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গলাচিপায় নানা আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস পালিত

গলাচিপায় নানা আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস পালিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌরম চত্বর থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সম্মিলিত একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, প্রচার সম্পাদক আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, উপজেলা যুবলীগের আহ্বায়ক মু. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহম্মেদ আসিফ প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!