বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে কলাপাড়ায় ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন

মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে কলাপাড়ায় ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন

আপন নিউজ রিপোর্টঃ
মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে কলাপাড়ায় ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন করা হয়েছে। রয়েল ব্যাচ ২০০০ প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়। শনিবার সকালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্ট উদ্বোধন ঘোষনা করেন। রয়েল ব্যাচ ২০০০’র সদস্য তুষার হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ও রয়েল ব্যাচ ২০০০ সদস্য ইলিয়াস খান রানা। অন্যান্যর মধ্যে বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মন্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল রহিম প্রমুখ। উদ্বোধনী খেলায় ৬নং ওয়ার্ড ১১ ফাইটার্স এবং তালহা মাইনুল ফ্রেন্ডস ফাইটার একাদশের মোকাবেলা করে। টুর্নামেন্টে মোট ২৪ টি দল অংশ নিয়েছে। সামাজিক সংগঠন এস সি রয়েল ব্যাচ ২০০০’র সদস্য  তুষার হালদার বেলন, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে আমরা এ টুর্নামেন্টের আয়োজন করেছি। এছাড়া রয়েল ব্যাচ বিভিন্ন সামাজিক কর্মন্ডে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এধরনের কার্যক্রম অব্যহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!