শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় তিন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা

কলাপাড়ায় তিন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা

বিশেষ প্রতিবেদকঃ
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহনেচ্ছুক তিন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেছেন জেলা নির্বাচন অফিসার ও কলাপাড়া পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার।
এরা হলেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জুয়েল রানা, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নিগার সুলতানা মিলি ও ৫ নং  ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জসিম হাওলাদার। এদের মধ্যে হলফনামায় স্বাক্ষর না করার দায়ে নিগার সুলতানা মিলি ও অপর দু’জন ফৌজদারী মামলার আসামী হওয়ার পরও হলফ নামায় তথ্য গোপন করার দায়ে তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত বাছাইয়ে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৬ এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। আগামী ২৬ জানুয়ারী মনোনয়ন
প্রত্যাহারের দিন রয়েছে।
কলাপাড়া নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবদুর রশিদ জানান, ১৪ ফেব্রæয়ারী কলাপাড়া পৌরসভায় এবার প্রথম ভোট অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১২৮৯১। তন্মধ্যে নারী ৬৫৫৭, পুরুষ ৬৩৩৪।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!