বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়া পৌর নির্বাচনে ৮নং ওর্য়াডের নৌকা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

কলাপাড়া পৌর নির্বাচনে ৮নং ওর্য়াডের নৌকা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ
কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের নির্বাচনী উঠান বৈঠক পৌরসভার ৮নং ওর্য়াডের আলিম সিনেমা হল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, ৮নং ওর্য়াড আওয়ামী লীগ নির্বাচন পরিচালানা কমিটির আহবায়ক মজিদ মাষ্টার। বক্তব্য রাখেন, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নাসির উদ্দিন, মেয়র প্রার্থী বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান ডাকুয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যাপক আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ফিরোজ সিকদার, ৮নং ওর্য়াড আওয়ামী লীগ সাধারন সম্পাদক শাহ আলম খান, পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রকি, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমূল হক, সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার, ছাত্রলীগ এমবি কলেজ শাখার সাধারন সম্পাদক হাসানুজ্জামান আমি গাজী প্রমূখ।
সঞ্চলনা করেন কলেজ ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান হিরন। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আমানুল্লাহ মিয়া, অধ্যক্ষ শহিদুল আলম, ভারপ্রাপ্ত জিএম ফারুক, সুলতান মাহমুদ সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল আহসান সুজন প্রমূখ। উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীসহ পৌরবাসী উপস্থিত ছিলেন। আগামী ১৪ ফেব্রুয়ারি কলাপাড়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!