কলাপাড়া পৌরসভা নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থীর পথসভা অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
কলাপাড়া পৌরসভা নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থীর পথসভা অনুষ্ঠিত

কলাপাড়া পৌরসভা নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থীর পথসভা অনুষ্ঠিত

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া পৌরসভা নির্বাচনে চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মো: সেলিম মিয়ার পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া পৌরসভা শাখার সভাপতি মো: আবু হানিফ রেজা’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুফতী হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা আর আই এম অহিদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রতীকের প্রার্থী মোঃ সেলিম মিয়া, ইসলামী যুব আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি হাফেজ জুবায়ের হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি হাফেজ ইব্রাহিম খলিল, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির গাজী ওসমান গনি প্রমূখ।
সভা পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে অনুষ্ঠিত হতে যাচ্ছে কলাপাড়া পৌরসভা নির্বাচন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!