সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
তালতলীতে আগুনে দুইটি ঘর পুড়ে ছাই

তালতলীতে আগুনে দুইটি ঘর পুড়ে ছাই

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়া গ্রামে খলিল মোল্লার দুইটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান অন্তত ৫ লক্ষ টাকা। ঘটনা ঘটেছে শনিবার রাতে।
জানাগেছে, উপজেলার নলবুনিয়া গ্রামের খলিল মোল্লার রান্না ঘর থেকে শনিবার রাত ৮ টার দিকে একটি বিকট শব্দে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। আগুনে তার বসতঘর এবং রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মোঃ খলিল মোল্লা।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম হাওলাদার বলেন, স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। এতে খলিল মোল্লার বসতঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
খলিল মোল্লা বলেন, একটি বিকট শব্দে রান্না ঘরের বিদ্যুৎ লাইন থেকে আগুনের সুত্রপাত হয়েছে। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে আমার রান্না ঘর ও বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।  এতে আমার পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আসাদুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে আর্থিক সহযোগীতা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!