সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় দৈনিক আমাদের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলাপাড়ায় দৈনিক আমাদের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপন নিউজ রিপোর্টঃ

বাংলাদেশের একটি জনপ্রিয়  “দৈনিক আমাদের কন্ঠ” ১৩ শেষ করে ১৪ তে পর্দাপণ করলো।
দেশব‍্যাপী কর্মসূচির অংশহিসাবে কলাপাড়ায় আলোচনা, দোয়া-মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কলাপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয় সোমবার (১মার্চ) পত্রিকাটির কলাপাড়া প্রতিনিধি এস এম আলমগীর হোসেন এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো: আসাদুর রহমান, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, ধানখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি শাহজাদা পারভেজ টিনু মৃধা। এছাড়াও বক্তব্য রাখেন, মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ’র সহকারী অধ্যাপক সাংবাদিক চঞ্চল সাহা, কলাপাড়া রির্পোটার্স ক্লাব’র সভাপতি এস.কে রঞ্জন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা সভাপতি এইচ আর মুক্তা। কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মাও: আসাদুজ্জামান ইউনুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, অর্থ সম্পাদক শরিফুল হক শাহীন, সদস্য এ্যাড. গোফরান বিশ্বাস পলাশ, কলাপাড়া রির্পোটার্স ক্লাব’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, অর্থ সম্পাদক ওমর ফারুক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা সাধারণ সম্পাদক আরিফ সিকদার, কলাপাড়া সাংবাদিক ফোরামের এস এম ইলিয়াস জাবেদ, মাও: মোস্তাফিজুর রহমান, মাইনুদ্দিন আল আতিক ও মো. জুলহাস মোল্লা প্রমুখ সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো: নূরুল আমিন। আলোচনা শেষে কেক কেটে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। উপস্থিত সুধিবৃন্দ দৈনিক আমাদের কন্ঠের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!