গলাচিপায় দলীয় মনোনয়ন কিনলেন ইউনিয়ন আ. লীগ সভাপতি আ. খালেক মিয়া | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় দলীয় মনোনয়ন কিনলেন ইউনিয়ন আ. লীগ সভাপতি আ. খালেক মিয়া

গলাচিপায় দলীয় মনোনয়ন কিনলেন ইউনিয়ন আ. লীগ সভাপতি আ. খালেক মিয়া

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় আসন্ন গোলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণার পরপরই চেয়ারম্যান পদে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. খালেক মিয়া। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের অফিস কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আ. খালেক মিয়া ও তার পক্ষে সমর্থকরা দলীয় মনোনয়ন ফরম কিনেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান বাবুল ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. হালিম হাওলাদার, যুবলীগ নেতা মহিউদ্দিন, মামুন আকন, মার্টি প্রমুখ। এ সময় আ. খালেক মিয়া বলেন, দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। উন্নয়নের ছোঁয়া গোলখালী ইউনিয়নেও লেগেছে। তাই গোলখালী ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করার জন্য দল আমাকে মনোনয় দিলে আমি আপ্রান চেষ্টা করে যাব। জননেত্রী শেখ হাসিনা দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর এবং এলাকাবাসীর কাছে আমি দোয়া চাই। গোলখালী ইউনিয়নে দলের হয়ে দীর্ঘ ৪০ বছর পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করে আসছি ভবিষ্যতে কাজ করে যাব। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ফরম পর্যালোচনা করে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিবেন। তিনি যাকে মনোনয়ন দিবেন তর পক্ষে সকলকেই কাজ করতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!