আমতলীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

আমতলীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসির ৭ মার্চ পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ, কবিতা আবৃতি, ভাষণ প্রতিযোগীতা, আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবন নিয়ে নাটক ম ায়ন।
রবিবার সকালে আমতলী পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করে। পরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিৎ কুমার মোদক, কৃষি অফিসার সিএম রেজাউল করিম, ওসি মোঃ শাহ আলম হাওলাদার, অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ শাহজাহান কবির ও অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন আহম্মেদ সানু প্রমুখ।
সভায় বক্তারা রেসকোর্স ময়দানের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষনের তাৎপর্য তুলে ধরেন এবং  বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!