সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় জেলার দাবীতে মানববন্ধন

কলাপাড়ায় জেলার দাবীতে মানববন্ধন

রিপোর্ট-চঞ্চল সাহাঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে জেলায় রূপান্তরিত করার দাবীতে মংগলবার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে স্থানীয় সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কে এক কিলোমিটার জুড়ে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয় ।
”কলাপাড়া জেলা চাই” শ্লোগান সংবলিত শতাধিক ব্যানার নিয়ে বিভিন্ন পেশাজীবির মানুষ এ কর্মসূচীতে অংশ গ্রহন করে। জেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহিববুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান, আ’লীগ কলাপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার, বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, মুক্তিযোদ্ধা, এনজিও কর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর সহ বিভিন্ন শ্রেনী পেশার অন্ততঃ অর্ধশত মানুষ বক্তব্য রাখেন । বক্তারা বলেন” কলাপাড়া উপজেলাকে জেলায় রূপান্তরিত করার যথেষ্ট যৌক্তিক কারন রয়েছে । এ দাবী আরো ৫০ বছর আগেও উত্থাপিত হয়েছিল । জেলা না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলেও উল্লেখ করেন বক্তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!