কলাপাড়ায় সরকারি জমি দখলের মহোৎসব! – আপন নিউজ

বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় সরকারি জমি দখলের মহোৎসব!

কলাপাড়ায় সরকারি জমি দখলের মহোৎসব!

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

কলাপাড়ার লালুয়া সরকারী জমি দখলের মহোৎসব চলছে। পায়রা বন্দর ও ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুতের উন্নয়ন কাজের জন্য ভূমি অধিগ্রহণ চলমান রয়েছে। সরকারের নিকট হতে অধিক মুনাফা লাভের আশায় কতিপয় কুচক্রি মহল প্রসাশনকে ম্যানেজ করে সরকারী জমি দখল করছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের চোখের সামনে দিয়ে জমি দখলের প্রতিযোগীতা দিন দিন বেড়েই চলছে। অথচ প্রসাশন নিরব দর্শকের ভূমিকা পালন করছে। সংবাদ কর্মীদের নজরে কোন বিষয় ফুটে উঠলে তখন তারা দেখছি অথবা ব্যবস্থা নিবো বলে দায়সাড়া উত্তর দিয়ে থাকে। প্রকৃতপক্ষে তাদের তেমন কোন পদক্ষেপ লক্ষ করা যায় না।


সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন রাস্তার দু-পাশ ঘিরে পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এর সরকারী জায়গা দখল করে নতুন ঘড় তোলার প্রতিযোগীতা চলছে। রাস্তার পাশে মো. শাহেদ মল্লিক, মো. নাসির, মো. সোহরাব গাজী, রুমান দালাল, মো. আবুল হোসেন, জাকির হাওলাদার, মো. স্বপন হাওলাদার ও মো. পারভেজ হোসেনের ঘড়সহ একাধিক ঘড় তুলতে দেখা যায়। এরকম অনেকেই সরকারের নিকট হতে ভূমি অধিগ্রহনে অধিক টাকা পাওয়ার আশায় ঘড় তুলছে বলে একটি সূত্রে জানা যায়। কিছু ক্ষেত্রে প্রসাশনকে ম্যানেজ করে তারা এ ধরনের কাজ করছে বলেও একাধিক সূত্র জানায়। সেখানে একজনের দেখা-দেখি আরেকজন ঘড় তুলছে বলেও জানা যায়। সবাই তুলছে তাই আমিও তুলছি এরকম উত্তর অনেকের নিকট হতে পাওয়া যায়। সরকারী জায়গায় ঘড় তুলছেন কিভাবে জানতে চাইলে তার কোন সঠিক উত্তর তারা দিতে পারেনি। তাদের বক্তব্য বাজারের ভিতরে এর আগেও অনেকে সরকারী জায়গায় দখল করে ঘড় তুলেছে প্রসাশন তাদের তো কিছুই করতে পারেনি। তাহলে আমরা তুললে সমস্যা কোথায়। আবার কেহ বলছে বিশ্বাস বাড়ীর দাগের মাথার জমি তাই চেয়ারম্যান সাহেবের অনুমোতি নিয়ে তুলছি।
চান্দুপাড়া গ্রামের বাসিন্দা মো. নাসির হাওলাদার বলেন, স্থানীয় চেয়ারম্যান তপন বিশ্বাসের অনুমোতি নিয়ে ঘড় তুলছি।
এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. তপন বিশ্বাসের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি তাদের ঘড় তুলতে বলেছি কথাটি সঠিক নয়।

পানি উন্নয়ন বোর্ড’র প্রসাশনের অনুমোতি সাপেক্ষে আমি তাদের ঘড় তুলতে বলেছি। তারা প্রসাশনের অনুমোতি নিয়েছে কি না তা আমি জানিনা।
পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. ওয়ালিউজ্জামান বলেন, সরকারী জমিতে ঘড় তোলার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!