অপহরণের দের মাস পরে আমতলীতে এক মাদ্রাসা ছাত্রী উদ্ধার | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
অপহরণের দের মাস পরে আমতলীতে এক মাদ্রাসা ছাত্রী উদ্ধার

অপহরণের দের মাস পরে আমতলীতে এক মাদ্রাসা ছাত্রী উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

অপহরণের দের মাস পরে আমতলী উপজেলার এক মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার টিয়াখালী গ্রামের সাইদুল প্যাদার বাড়ীর সামনে থেকে অপহৃতা উদ্ধার এবং অপহরণকারী শাহিন খাঁনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার অপহরনকারী শাহিন এবং অপহৃতা মাদ্রাসা ছাত্রীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন অপহরনকারী শাহিনকে জেল হাজতে এবং অপহৃতার জবানবন্দি শেষে ডাক্তারী পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার গাজীপুর গ্রামের এক মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রীকে পাশ্ববর্তী গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামের কালাম ওরফে কালু খাঁনের বখাটে ছেলে শাহীন খাঁন উত্যাক্ত করে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ওই ছাত্রী বখাটে শাহীনের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয় শাহীন। গত ১৭ ফেব্রæয়ারী বিকেলে গাজীপুর বাজার থেকে বখাটে শাহীন ও তার চার সহযোগী ওই ছাত্রীকে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘ দের মাস অপহৃতা মাদ্রাসা ছাত্রীর কোন হদিস ছিল না। অপহৃতা অভিযোগ করেন বখাটে শাহীন গত দের মাস আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করেছে। এ ঘটনায় অপহৃতার বাবা বাদী হয়ে শাহীনকে প্রধান আসামী করে চার জনের নামে আমতলী থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিয়াখালী গ্রামের সাইদুল প্যাদার বাড়ীর সামনে থেকে অপহৃতাকে উদ্ধার এবং বখাটে অপহরণকারী শাহীন খাঁনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার অপহরনকারী শাহীন এবং অপহৃতাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন অপহরণকারী শাহীনকে জেল হাজতে এবং অপহৃতার জবানবন্দি শেষে ডাক্তারী পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছেন। ওই দিনই অপহৃতার ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

অপহৃতা বলেন, শাহীন ও তার চার সহযোগী আমাকে জোরপুর্বক মোটর সাইকেলে তুলে নিয়ে বিভিন্ন স্থানে আটকে রেখে শাহীন ধর্ষণ করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী থানার এসআই মোঃ সোহেল রানা বলেন, অপহৃতার ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অপহৃতা এবং অপহরণকারী শাহীনকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!