কলাপাড়ায় ইউএনও জনরোষের শিকার | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় ইউএনও জনরোষের শিকার

কলাপাড়ায় ইউএনও জনরোষের শিকার

চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জনরোষের শিকার হয়েছেন। সোমবার রাত ৮ টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, করোনার সংক্রমন ঠেকাতে ভ্রাম্যমান আদালত চলাকালীন জিরো পয়েন্টের পশ্চিম দিক থেকে  কুয়াকাটা সৈকত ফটোগ্রাফার সমিতির সাধারন সম্পাদক মো.ইলিয়াস শেখ তার মোটরবাইক নিয়ে আসলে ইউএনও মোটরবাইকটি থামাতে বলে। এসময় তার মাস্ক পরিধান না করার কারন জানতে চাইলে ওই ফটোগ্রাফার মাস্ক কিনতে এসেছেন বলে উল্লেখ করেন। এসময় তার বাইকের সামনে ”দৈনিক তালাশ ” ষ্টীকার লাগানো দেখে ইউএনও জানতে চাইলে ফটোগ্রাফার ইলিয়াস শেখ ওই পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি বলে পরিচয় দেন । তাৎক্ষনিক ইউএনও’র নিদের্শে পুলিশ সহ ইউএনও তার উপর চড়াও হয় এবং তাকে মারধর করে বলে দাবী করেন ইলিয়াস শেখ। এসময় খবর পেয়ে অন্ততঃ দুই শতাধিক ফটোগ্রাফার ও স্থানীয় মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ঘন্টাব্যাপী এমন পরিস্থিতি চলমান থাকায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, সরকারী কাজে বাঁধা প্রদান সহ এর বিরুদ্ধে তিনি কথা বলেছেন।
ফটোগ্রাফার সমিতির সাধারন সম্পাদক
মো.ইলিয়াস শেখ জানান, ”তালাশ” পত্রিকার পরিচয় পেয়ে ইউএনও ক্ষিপ্ত হন। সাথে তিনি নিজেও মারধরের পাশাপািশ পুলিশকে মারধরের নির্দেশ দেন।
তবে ঘটনার পরপরই কুয়াকাটা পৌরসভার  মেয়র সহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ’র সমন্বয়ে বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি মিমাংসা করে দেবেন বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!