কলাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে মাসব্যাপী ধর্ষণ অভিযোগে গ্রেফতার-২ | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে মাসব্যাপী ধর্ষণ অভিযোগে গ্রেফতার-২

কলাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে মাসব্যাপী ধর্ষণ অভিযোগে গ্রেফতার-২

আপন নিউজ ডেস্ক

কলাপাড়ায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ের নাটক সাজিয়ে ভাড়া বাসায় মাসাধিককাল আটকে রেখে এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে ধর্ষণের অভিযোগে সজীবকে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা ধর্ষন মামলা দায়ের করা হয়।
সোমবার সন্ধ্যায় পুলিশ ঘটনায় সহযোগী শাকিল (২৬) ও রিয়াজ (৩০) নামের দুইজনকে পৌর শহরের বাদুরতলী স্লোইজঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, যৌন হয়রানিসহ ধর্ষন চেষ্টা করার ঘটনায় প্রধান অভিযুক্ত সজিবের নামে কলাপাড়া থানায় গত ২ মার্চ মাতৃ-পিতৃহীন ওই কিশোরী একটি অভিযোগ দায়ের করে। এ ঘটনার পর থেকে সজিব প্রায়ই ওই কিশোরী গ্রামের বাড়ি বাইনতলায় যাওয়া-আসা শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে জড়ায়। ৭ মার্চ সজিব ওই কিশোরীকে কলাপাড়া পৌর শহরের একটি ভাড়া বাসায় এনে সহযোগী শাকিল ও রিয়াজের সহায়তায় মিথ্যা বিবাহের আয়োজন করে। এরপর প্রায় এক মাস ধরে ওই কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে সজিব। ভাড়া বাসা থেকে যাতে পালাতে না পারে সেজন্য শাকিল ও রিয়াজ সার্বক্ষনিক নজরদারীতে রাখেন।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!