আমতলীতে জমি দখলে ঘর তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ নারীসহ আহত-৫ | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে জমি দখলে ঘর তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ নারীসহ আহত-৫

আমতলীতে জমি দখলে ঘর তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ নারীসহ আহত-৫

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
জমি দখলে ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিন নারীসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত দুই জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনা ঘটেছে উপজেলার পুর্ব চিলা গ্রামে শনিবার সকালে।
জানাগেছে, উপজেলার পুর্ব চিলা গ্রামের মোতালেব হাওলাদার ও তার চাচাতো ভাই মনির হাওলাদারের সাথে ৩০ শতাংশ জমি নিয়ে গত এক বছর ধরে বিরোধ চলে আসছে। শনিবার খুব সকালে ওই জমি দখলের জন্য মোতালেব হাওলাদার ৭-৮ লোকজন নিয়ে জমিতে ঘর তুলতেছিল এমন দাবী মনির হাওলাদারের। ওই জমিতে ঘর তুলতে বাঁধা দেয় মনির হাওলাদার ও তার লোকজন। অপর দিকে মোতালেব হাওলাদার দাবী করেন আমার জমিতে ঘর তুলতেছিল। ওই ঘর ভেঙ্গে দিয়েছে মনির হাওলাদার ও তার লোকজন। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়। গুরুতর আহত আবু বকর ও রিপাকে বরিশাল শেবাচিম হাসপাতালে এবং নাজমা, আফাজ হাওলাদার ও রেহেনাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মনির হাওলাদার বলেন, মোতালেক হাওলাদার জোর করে তার জমি দখলে ঘর তুলতেছিল। এতে বাঁধা দিলে আমার স্বজন দুই নারীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে।
মোতালেব হাওলাদার বলেন, গত বছর ওই জমির মিমাংসা হয়েছে। ওই জমিতে আমি ঘর তুলতেছিলাম। এতে মনির হাওলাদার ও তার লোকজন এসে ঘর ভেঙ্গে ফেলেছে এবং আমার দুইজনকে কুপিয়ে আহত করেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!