কলাপাড়ায় লকডাউনে খাসপুকুরের মাছে ভুরিভোজ! | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় লকডাউনে খাসপুকুরের মাছে ভুরিভোজ!

কলাপাড়ায় লকডাউনে খাসপুকুরের মাছে ভুরিভোজ!

বিশেষ প্রতিবেদকঃ

করোনা সংক্রমন রোধে চলমান সরকারী নিষেধাজ্ঞার মধ্যে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের ৫নং চিংগড়িয়া ওয়ার্ডের সরকারী খাস পুকুরের মাছ ধরে কয়েকশ’ লোকের ভুরিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে চিংগড়িয়া এলাকার জনৈক মনোজ দাসের বাড়ীর ছাদে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে কয়েক’শ লোক এ ভুরিভোজে অংশ নেয়ায় এটি নিয়ে শহরে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান জানান, তিনি পৌরসভার মেয়র থাকাকালীন সময় সরকারী অর্থায়নে খাসপুকুরটি খনন করে সাধারনের জন্য কয়েক
লক্ষ টাকার মাছের পোনা অবমুক্ত করেন। সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সেবক চন্দ্র মিত্র’র অনুসারীরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই লক্ষ লক্ষ টাকা মূল্যের মাছ ধরে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে এবং ধুম ধাম করে ভুরিভোজের আয়োজন করে। বিষয়টি তিনি ইউএনওকে জানিয়েছেন বলেও জানান।

কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎ বন্ধু মন্ডল বলেন, বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত শেষে আইনী ব্যবস্থা গ্রহনের প্রয়োজন দেখা দিলে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সেবক চন্দ্র মিত্র বলেন, আগে থেকেই যারা পুকুরের দাবীদার তারা আমার সামনেই খাবার মাছ নিয়ে গেছে। আসলে ওভাবে কিছুই হয় নাই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!