কলাপাড়ায় কৃষকের ধান কেটে দিলেন উপজেলা যুবলীগ | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় কৃষকের ধান কেটে দিলেন উপজেলা যুবলীগ

কলাপাড়ায় কৃষকের ধান কেটে দিলেন উপজেলা যুবলীগ

আপন নিউজ রিপোর্টঃ করোনাভাইরাস মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকর আহবানে সাড়া দিয়ে কলাপাড়ায় এক কৃষকের জমির ধান কেটে দিলেন উপজেলা যুবলীগ।

রবিবার সকাল থেকে উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন নেতৃত্বে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে কৃষকের জমির ধান কেটে দিলেন যুবলীগ নেতৃবৃন্দ।

এতে উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মোঃ শহীদ, পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ মোঃ যুবরাজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, উপজেলা যুবলীগ সদস্য সুমন দাস, এ্যাড. সৈয়দ মনিরুজ্জামান মারুফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপিত আরিফুল রহমান, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাছিমুজ্জামান রাতুল, মোঃ জাহিদুল ইসলাম, সোহাগ হাওলাদার, ছাত্রলীগ নেতা তনময় প্রমূখ সহ শুভাকাঙ্খীরা এতে অংশগ্রহণ করেন।

টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী এলাকার কবির জানান, অর্থের অভাবে শ্রমিক নিতে না পারায় আমি আমার ছেলেকে সাথে নিয়ে মাঠে ধান কাটছিলাম। হঠাৎ করে দেখি উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ আমাকে জিজ্ঞেস করলেন ধান কাটতে শ্রমিক নেই কেন? অর্থসংকটের কথা জানাতেই তিনি তার কর্মীদের নিয়ে আমার জমির ধান কাটতে শুরু করলেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ বলেও জানান তিনি।

উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এবং আমাদের প্রিয় পটুয়াখালী জেলা যুবলীগের আহবায়ক ও যুগ্ন আহবায়কের আহবানে সাড়া দিয়ে আমরা আসন্ন বোরো মৌসুমে চাষিরা যাতে সময়মতো ঘরে ধান তুলতে পারে, ধান কাটার অভাবে যাতে চাষিরা ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য তাদের পাশে দাঁড়িয়েছি। তাই আজকে এক কৃষকের তিন বিঘা জমির ধান কেটে দিলাম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!