আমতলীতে খোলা পায়খানা বন্ধ করতে বলায় সংঘর্ষ ৮ নারী আহত | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে খোলা পায়খানা বন্ধ করতে বলায় সংঘর্ষ ৮ নারী আহত

আমতলীতে খোলা পায়খানা বন্ধ করতে বলায় সংঘর্ষ ৮ নারী আহত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীতে খোলা পায়খানা বন্ধ করতে বলায় দু’বাড়ীর নারীদের মধ্যে সংঘর্ষে ৮ নারী আহত হয়েছে। আহতদের আমতলী ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আমড়াগাছিয়া বাজারে শুক্রবার সকালে। নারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

জানাগেছে, আমড়াগাছিয়া বাজারে স্ব-মিল মালিক আব্দুল খালেক সরদারের বাড়ীতে একটি খোলা পায়খানা রয়েছে। ওই খোলা পায়খানায় তার স্ব-মিলের কর্মচারীরা মলমুত্র ত্যাগ করেন। ওই খোলা পায়খানার কারনে পাশ্ববর্তী সোহরাফ সরদারের বাড়ীতে গত ১০ দিন ধরে ডায়েরিয়া লেগেই আছে। শুক্রবার সকালে ওই খোলা পায়খানা বন্ধ করতে বলেন সোহরাফ সরদারের স্ত্রী শিউলি বেগম। এতে ক্ষিপ্ত হয় আব্দুল খালেক সরদারের স্ত্রী রুনা বেগম এমন দাবী শিউলি বেগমের। এ নিয়ে শিউলী ও রুনা বেগমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় ওই দুই বাড়ীর নারীরা সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের ৮ নারী আহত হয়েছে। গুরুতর আহত রুনা বেগম (৪০), পপি আক্তার (১৭), শিউলি (৩৫), রিনা (২৮) ও লিপিকে (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমতলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোসাঃ মার্জিয়া তাজিন গুরুতর আহত রুনা ও পপিকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। দুই বাড়ীর নারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার এলাকায় চা ল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।
আহত রুনার স্বামী আব্দুল খালেক সরদার বলেন, অহেতুক সোহরাফ সরদার ও তার স্ত্রী আমার বাড়ীতে প্রবেশ করে আমার স্ত্রী ও দুই মেয়েকে মারধর করেছে।
আহত শিউলি বেগমের স্বামী সোহরাফ সরদার বলেন, খোলা পায়খানা বন্ধ করতে বলায় খালেক সরদারের স্ত্রী রুনা বেগম ও তার মেয়েরা আমার স্ত্রীসহ ৫ জনকে মারধর করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মার্জিয়া তাজিন বলেন, গুরুতর আহত দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!