আমতলীতে প্রকাশ্য দিবালোকে দুই বাসায় দুর্ধর্ষ চুরি | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে প্রকাশ্য দিবালোকে দুই বাসায় দুর্ধর্ষ চুরি

আমতলীতে প্রকাশ্য দিবালোকে দুই বাসায় দুর্ধর্ষ চুরি

আমতলীতে প্রকাশ্য দিবালোকে দুই বাসায় দুর্ধর্ষ চুরি

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী পৌর শহরের বকুলনেছা মহিলা কলেজ সড়কের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস ছত্তার ও তার ভাড়াটিয়া খোকন খানের বাসার মুল ফটকের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরচক্র নগদ দুই লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা ও ১০ ভরি স্বর্নাংকার নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা ঘটেছে রবিবার দুপুরে।
জানাগেছে, পৌর শহরের বকুলনেছা মহিলা কলেজ সড়কের তিনতলায় একটি ফ্লাটে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আব্দুস ছত্তার এবং অপর ফ্লাটে খোকন খাঁন নামের এক ভাড়াটিয়া বসবাস করে আসছেন। রবিবার দুপুরে ওই দুই ফ্লাটের লোকজন বেড়াতে যায়। এই সুযোগে চোরচক্র ফ্লাট দুটির মুল ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে তারা কক্ষের আলমিরায় থাকা সেনা সদস্যের নগদ দুই লক্ষ টাকা ছয় ভরি স্বর্নালংকার এবং ভাড়াটিয়া খোকন খানের নগদ ৪৫ হাজার টাকা এবং ৪ ভরি স¦র্নালংকার নিয়ে যায়। ওই দিন সন্ধায় সেনা সদস্য ও ভাড়াটিয়া বাসায় এসে ফ্লাটের তালা ভাঙ্গা দেখে সন্দেহ হয়। পরে তারা দুই ফ্লাটের আলমিরা ভাঙ্গা এবং এলোমেলো অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় বাসার মালিক আব্দুস ছত্তার সোমবার আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাসার মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস ছত্তার বলেন, তিনতলার দুই ফ্লাটের মুল ফটকের তালা ভেঙ্গে নগদ দুই লক্ষ ৪৫ হাজার টাকা এবং ১০ ভরি স্বর্নালংকার নিয়ে গেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!