ঘূর্নিঝড় ‘ইয়াস’ আশ্রয় কেন্দ্রে গৃহবধুর কোল জুড়ে ভুমিষ্ঠ হয় একটি শিশু | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঘূর্নিঝড় ‘ইয়াস’ আশ্রয় কেন্দ্রে গৃহবধুর কোল জুড়ে ভুমিষ্ঠ হয় একটি শিশু

ঘূর্নিঝড় ‘ইয়াস’ আশ্রয় কেন্দ্রে গৃহবধুর কোল জুড়ে ভুমিষ্ঠ হয় একটি শিশু

ঘূর্নিঝড় ‘ইয়াস’ আশ্রয় কেন্দ্রে গৃহবধুর কোল জুড়ে ভুমিষ্ঠ হয় একটি শিশু

আপন নিউজ ডেস্কঃ ঘূর্নিঝড় ইয়াস আতংকে উপকূলের মানুষ যখন জীবন ও সম্পদ রক্ষায় তৎপর। ছুটে যাচ্ছে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য। ঠিক সেই মুহুর্তে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার আশ্রয় কেন্দ্রে সানজিদা (২২) নামের এক গৃহবধুর কোল জুড়ে ভুমিষ্ঠ হয় একটি শিশু। তার এ সন্তানের নাম রাখা হয়েছে বেল্লাল। খবর পেয়ে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীরা মা ও শিশুর পরিচর্যায় ছুটে যায় ওই আশ্রয় কেন্দ্রে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পানি প্রবেশ করে চান্দুপাড়া গ্রাম প্লাবিত হয়। এসময় গর্ভবতী স্ত্রী সানজিদাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান তার স্বামী নুর-আলম শরীফ। পরে বুধবার সকালে তার প্রসব বেদনা উঠলে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থকর্মীদের সহযোগীতায় তিনি প্রথমবারের মতো একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ্ রয়েছে।

 

লালুয়া ইউনিয়ন চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মা ছেলে দু’জনই সুস্থ্ আছে। ওদের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হওয়ায় ওরা এখনও ওই আশ্রয় কেন্দ্রেই রয়েছে। তবে আমি সারাক্ষন তাদের খোঁজ খবর রাখছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিনময় হাওলাদার বলেন, বিষয়টি আমরা জানার পর স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহযোগীতায় স্বাভাবিকভাবে বাচ্চা প্রসাব করানো হয়েছে। এখন মা ছেলে খুব ভালো আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!