শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
ঘুর্ণিঝড় ইয়াসে নিঃস্ব আমতলীর মাছ চাষিরা

ঘুর্ণিঝড় ইয়াসে নিঃস্ব আমতলীর মাছ চাষিরা

ঘুর্ণিঝড় ইয়াসে নিঃস্ব আমতলীর মাছ চাষিরা

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছাসে আমতলীর নিম্নঞ্চলসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার ২৪০ টি ঘের তলিয়ে মাছ ভেসে গেছে। এতে ৩৯ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার।
জানাগেছে,ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে পায়রা নদীতে বিপদসীমার উপরে ৬২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে নদী সংলগ্ন আমতলী পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে।
এতে উপজেলার ২৪০টি ঘের তলিয়ে মাছ ভেসে গেছে। এতে ৩৯ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান মৎস্য বিভাগ। চাষীরা জানান, মাছের ঘের পানিতে তলিয়ে সকল মাছ ভেসে গেছে। মাছ ঘের থেকে ভেসে যাওয়ার চাষী নিঃস্ব হয়ে গেছে। দ্রুত ক্ষতিগ্রস্থ মাছ চাষীদের আর্থিক সহযোগীতার দাবী করেন চাষীরা। এদিকে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ চাষীদের খোজ খবর নিতে উপজেলা মৎস্য বিভাগ কাজ করছে। বৃহস্পতিবার মৎস্য বিভাগ ক্ষতিগ্রস্থ তালিকা তৈরি করে আর্থিক অনুদানের জন্য বরগুনা জেলা মৎস্য অফিসে প্রেরন করেছে।
গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মাছ চাষী নুরু মৃধা বলেন , পানিতে ঘের তলিয়ে মাছ ভেসে গেছে। এতে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আমতলী পৌর শহরের বাঁশতলা গ্রামের দেলোয়ার ফকির বলেন, পায়রা নদীতে পানি বৃদ্ধি পেয়ে দুই একর জমির মাছের ঘের তলিয়ে সকল মাঝ ফেসে গেছে। ঘেরের চারিপাশে জাল দিয়েও রক্ষা করতে পারিনি। তিনি আরো বলেন, এতে আমার দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
একই গ্রামের লাল মিয়া হাওলাদার ও জাহিদ ফকির বলেন, সব শেষ। আঝে শুধুই স্মৃতি। এতো পানি ১০ বছরেও দেখিনি। তারা আরো বলেন, মাছের ঘের তলিয়ে অন্তত ৬ লক্ষ টাকার ক্ষতি হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, ঘুর্ণিঝড় ইয়াসে উপজেলার ২৪০ টি মাছের ঘের তলিয়ে গেছে। এতে অন্তত ৩৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। চাষিদের আর্থিক অনুদানের জন্য তালিকা করে বরগুনা জেলা মৎস্য অফিসে প্রেরন করেছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!