কলাপাড়ায় স্বামীর দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অবস্থান | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
কলাপাড়ায় স্বামীর দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অবস্থান

কলাপাড়ায় স্বামীর দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অবস্থান

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

কলাপাড়ায় মোসা.ফারজানা আক্তার সুমি নামে এক শিক্ষার্থী স্বামীর দাবীতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়েছে। শনিবার (১১ জুানুয়ারি) সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশের মধ্যস্থতায় ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য ওই শিক্ষার্থীকে এদিন বিকেলে থানায় নিয়ে আসা হয়।

জানা গেছে, ফারজানা আক্তার সুমি বরিশাল সরকারী মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের মেয়ে। অপরদিকে, বায়েজিদ আহম্মেদ ঢাকার নর্দান ইউনিভার্সিটির ছাত্র। এর বাড়ী একই উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে। তার পিতার নাম মো.নাজির হাওলাদার। এদের দু’জনের পরিচয় সূত্রে গত দু’বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বায়েজিদ বিভিন্ন সময় বরিশাল’র বিভিন্ন আবাসিক হোটেলে ফারজানা আক্তার সুমি কে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রাত্রি যাপন করতেন। পরে বায়েজিদ আহম্মেদ তার সাথে প্রেমের সম্পর্ক অস্বীকার করায় শনিবার সকালে বায়েজীদ আহম্মেদের বাড়ীতে স্বামীর দাবী নিয়ে অবস্থান করে প্রেমিকা ফারজানা আক্তার সুমি।

এবিষয়ে ফারজানা আক্তার সুমি জানান, অনৈতিক সম্পর্কে রাজী না হওয়ায় একজন হুজুর ডেকে শুধু কলমা পড়ানো হয় ,কিন্তু কাবিন করা হয়নি। সরল বিশ্বাসে তার সাথে মেলামেশা করেছি। বর্তমানে সে তা অস্বীকার করায় স্বামীর দাবী নিয়ে তার বাড়ীতে অবস্থান করেছি। এর আগেও আমি এ বাড়ীতে আসলে মিথ্যা আশ্বাস দিয়ে আমাকে পাঠিয়ে দেয়া হয়।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.শওকত জাহান বলেন’ ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য ফারজানাকে থানায় নিতে এসেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নলেজে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!