কলাপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টূর্ণামেন্ট’র উদ্বোধন | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টূর্ণামেন্ট’র উদ্বোধন

কলাপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টূর্ণামেন্ট’র উদ্বোধন

কলাপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টূর্ণামেন্ট’র উদ্বোধন

মোয়াজ্জেম হোসেন, বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭(বালক) ফুটবল টূর্ণামেন্ট-২০২১ উদ্ভোধন হয়েছে। শনিবার সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলার উদ্বোধন করেন পটুয়াখালী-৪ সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।



উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু হাসানাত মোহাম্মদ শহীদুল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যাপক শাহ আলম খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খান রানা প্রমুখ।




উল্লেখ্য, উপজেলা পর্যায়ে ১২টি ইউনিয়ন এবং ২টি পৌরসভাকে নিয়ে ১৪টি দলের অংশগ্রহনে টূর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। আজ প্রথম রাউন্ডের খেলা শুরু হয়েছে ১ জুন উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন।





প্রধান অতিথি অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব বলেন, শান্তি শৃংখলা বজায় রেখে সুন্দর খেলার মাধ্যমে উপজেলার ভালো খেলোয়াড় বাছাই করতে হবে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার জন্য উপস্থিত সকলকে আহবান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!