আমতলীতে বাবার হাত ধরে ললিপপ খেতে খেতে সড়কে ঝড়ে গেল শিশুর প্রাণ | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
আমতলীতে বাবার হাত ধরে ললিপপ খেতে খেতে সড়কে ঝড়ে গেল শিশুর প্রাণ

আমতলীতে বাবার হাত ধরে ললিপপ খেতে খেতে সড়কে ঝড়ে গেল শিশুর প্রাণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী-পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজের নিকটে বাসের চাপায় পিষ্ঠ হয়ে প্রাণ গেল ৪ বছরের শিশু আব্দুল্লাহ’র। ঘটনা ঘটেছে রোববার (২৭ জুন) বেলা সাড়ে ১১ টায়।

জানাগেছে, শিশু আব্দুল্লাহ বাবা হাবিবুর রহমান গাজীর সাথে আমড়াগাছিয়া বাজারে যায়। ওই বাজার থেকে বাবা হাবিবুর রহমান গাজী ছেলে আব্দুল্লাহকে একটি ললিপপ কিনে দেয়। বাবার হাত ধরে ললিপপ খেতে খেতে আমতলী-পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজের নিকট আসেন তারা। এ সময় শিশু আব্দুল্লাহ বাবার হাত ছেড়ে দৌড়ে রাস্তা পাড় হয়।




এমন মুহুর্তে দ্রুতগামী এআর এক্সপ্রেস (বরিশাল মেট্রো-ব- ১১-০১৩৬) বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের দাবীর প্রেক্ষিতে শিশুর মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশু আব্দুল্লাহ বাড়ী চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে।

প্রত্যক্ষদর্শী মোসাঃ নুরজাহান বেগম বলেন, শিশু আব্দুল্লাহ ললিপপ খেতে খেতে দৌড়ে রাস্তা পাড় হচ্ছিল। এমন মুহুর্তে দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে।

আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!