মহিপুর বন্দর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনে ৯ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
মহিপুর বন্দর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনে ৯ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মহিপুর বন্দর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনে ৯ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মো.মাহতাব হাওলাদার।। উপজেলার মহিপুর বন্দর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিটির সভাপতি ডা. রুহুল আমিন দুলাল মঙ্গলবার (২৯ জুন) সমিতির কার্যালয়ে ৯ জনকে নির্বাচিত ঘোষণা করেন।




এরা হলেন, সভাপতি হাজী মোঃ দিদার উদ্দিন আহমেদ মাসুম, সহ সভাপতি হাজী আঃ ছত্তার হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস রেজা,
অর্থ সম্পাদক শ্রী সুমন চন্দ্র দাস, দপ্তর সম্পাদক মোঃ রাসেদুল আলম রাসেল, নির্বাহী সদস্য মোঃ হাব্বান মুন্সী, মোঃ ছগীর খলিফা ও মোঃ ইব্রাহিম খান।

উপজেলার মহিপুর বন্দর মৎস্য আড়ৎ ব্যাবসায়ি সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের জন্য ২৪-০৫-২১ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিটি। ২৯ জুন ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচন কমিটির সভাপতি ডাঃ রুহুল আমিন দুলাল বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মাত্র ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

৫-০৬-২১যাচাই-বাছাই প্রত্যাহার এবং ১৫-০৬-২১ প্রতীক বরাদ্দের তারিখ ছিল। কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচন বিধিমালা অনুযায়ী ৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!