মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় জ্বর-সর্দি-কাশির ওষুধ সংকট

কলাপাড়ায় জ্বর-সর্দি-কাশির ওষুধ সংকট

রিপোর্ট-চঞ্চল সাহা।। কলাপাড়ায় স্থানীয় ফাম্মের্সী গুলোতে দীর্ঘদিন ধরে জ্বর-সর্দি-কাশির ওষুধের সংকট দেখা দিয়েছে। ফলে রোগীদের চাহিদা অনুযায়ী কাঙ্খিত কোম্পানীর ওষুধ না পেয়ে বিপাকে পড়েছে স্থানীয় ব্যবসায়ী সহ রোগীরা। ওষুধ কোম্পানীর প্রতিনিধিরা বলছে, কাঁচামালের সংকটের কারনে কোম্পানীর সরবরাহ কম, ফলে ওষুধের এ সংকট দেখা দিয়েছে।




অপরদিকে, ছোট ছোট ওষুধ ব্যবসায়ীদের অভিযোগ, বড় বড় দোকান গুলোতে মজুদ থাকার কারনে এমন সংকটের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পৌরশহর সহ উপজেলার ১২ টি ইউনিয়নে অন্ততঃ তিন শতাধিক ফার্ম্মেসী রয়েছে। এসব দোকান গুলোতে স্কয়ার এবং বেক্রমকো কোম্পানীর জ্র-সর্দি,কাশির ওষুধের তুলনামূলক বেশী চাহিদা রয়েছে । জ্বরের ওষুধ হিসেবে নাপা সিরাপ কিংবা ট্যাবলেট অথবা এইস সিরাপ কিংবা ট্যাবলেট সহ সমগোত্রীয় ওধুষ চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকে। সে হিসেবে রোগীরা সাধারনতঃ এ ওষুধ গুলো ক্রয় করেন বেশী। গত এক মাস ধরে এ ওষুধ গুলোর সংকট দেখা দিয়েছে। এতে রোগীরাও পড়েছে বিপাকে।

এ ব্যাপারে কলাপাড়া পৌর এলাকার ওষুধ ব্যবসায়ী বিশ্বজিৎ সেন জানান, দীর্ঘ এক মাস হয় এ কোম্পানীর নাপা গ্রুপ এবং এইচ গ্রুপের ওষুধ গুলো অর্ডার করলেও তা পাওয়া যাচ্ছে না। অথচ, কতিপয় বড় বড় দোকান গুলোতে বিশেষ ব্যক্তিরা এ ওষুধ পাচ্ছে বলে গ্রাহকদের মধ্যে থেকে এমন অভিযোগ উঠেছে।

বেক্স্রিমকো কোম্পানীর কলাপাড়া উপজেলা মেডিকেল রিপ্রেজেন্টটেটিভ অনুপম মধূ জানান, কাঁচামাল সংকটের কারনে গত মার্চ মাস থেকে এ সংকট দেখা দিয়েছে।

অপর দিকে, স্কয়ার কোম্পানীর মেডিকেল রিপ্রেজেন্টটেটিভ মো.মাহফুজুর রহমান জানান, ইতিমধ্যে জ্বরের রোগীদের সংখ্যা বেশী থাকায় এ ওষুধ গুলো প্রয়োজনের তুলনায় বেশী কিনছে মানুষ, ফলে সংকট দেখা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ইমার্জেন্সী বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘ একমাস ধরে বিভিন্ন রোগ নিয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তার বেশীর ভাগ রোগী জ্বর নিয়ে আসছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, জ্বর বিভিন্ন রোগের উপসর্গ হতে পারে। তবে অধিকাংশ রোগী এখন জ্বর নিয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!