খেলা হবে ব্রাজিলে; অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে ব্রাহ্মণবাড়িয়ায় | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু
খেলা হবে ব্রাজিলে; অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে ব্রাহ্মণবাড়িয়ায়

খেলা হবে ব্রাজিলে; অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে ব্রাহ্মণবাড়িয়ায়

অনলাইন ডেস্ক।। আগামী রোববার ভোর ৬টায় ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ব্রাজিল।

খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন পুলিশ।

শুক্রবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন এ কথা জানান।



তিনি বলেন,আর্জেন্টিনা-ব্রাজিল খেলা নিয়ে ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তাই ফাইনাল খেলাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, খেলাটি যাতে বড় স্ক্রিনে, খোলা জায়গা, ক্লাব বা চায়ের দোকানে দেখার আয়োজন না করা হয় সেটি মাইকিং করে জানিয়ে দেওয়া হবে। খেলার দিন ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশের বিশেষ টিম। এছাড়াও জেলার ১১৬টি বিটে চারজনের দল করে মাঠে থাকবে পুলিশ।

মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, খেলা শেষে কোনো বিজয় মিছিল করা যাবে না।

এর আগে খেলা নিয়ে বিতর্কের জেরে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদরের সাদেকপুর ইউনিয়নে নওয়াব মিয়া নামের একজনকে মারধর করে আর্জেন্টিনা সমর্থক জীবন মিয়ার লোকজন। এর জেরে একই রাতে আর্জেন্টিনার সমর্থক জীবনের তিন সহযোগীকে বেধড়ক পেটায় ব্রাজিল সমর্থক রেজাউলের সহযোগীরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!