বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধিঃ
বাউল শিল্পী শরিয়ত সরকারের মুক্তির দাবীতে শনিবার সকাল ১১ টায় আমতলীর একতা বাউল শিল্পী সমিতির উদ্যোগে আল হেলাল চত্ত্বরে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এ্যাভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচীবে বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, বাউল শাহীন সরকার, রশীদ সরকার, কালাম ও পারভীন সরকার প্রমুখ। বক্তারা অবিলম্বে শরিয়ত সরকারের মুক্তি দাবী করেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply