পায়রা বন্দরে পূনর্বাসন কেন্দ্রে সড়কসহ পানি নিষ্কশনের ড্রেনেজ ধ্বসে পড়েছে | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
পায়রা বন্দরে পূনর্বাসন কেন্দ্রে সড়কসহ পানি নিষ্কশনের ড্রেনেজ ধ্বসে পড়েছে

পায়রা বন্দরে পূনর্বাসন কেন্দ্রে সড়কসহ পানি নিষ্কশনের ড্রেনেজ ধ্বসে পড়েছে

আপন নিউজ অফিস।। কয়েকদিনের বৃষ্টিতে কলাপাড়ার পায়রা বন্দরে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের জন্য পূনর্বাসন কেন্দ্রের সড়কসহ পানি নিষ্কশনের ড্রেনেজ ধ্বসে পড়েছে। বিভিন্ন জায়গা দিয়ে মাটি ও বালি ধ্বসে নেমে যাওয়ায় ফাটল ধরে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে বেশ কয়েকটি একতলা বিল্ডিং।




উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামে ২নং প্যাকেজে মঙ্গলবার (২৭ জুলাই) ভাড়ি বর্ষনে এ ঘটনা ঘটে।

পূনর্বাসন কেন্দ্রের বাসিন্দাদের অভিযোগ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মানসহ নিম্নমানের কাজেই এমন ঘটনা ঘটেছে।

তাদের অভিযোগ, ইতোমধ্যেই বেশ কিছু বিল্ডিং এর নিচে ফাটল ধরেছে। মৌসুমি ভাড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকলে যে কোন সময় বেশ কয়েকটি বিল্ডিং ধ্বসে দুর্ঘটনার শঙ্কা রয়েছে।

পূনর্বাসন কেন্দ্রের বাসিন্দারা জানান, পায়রা বন্দরে ঘর বাড়ি হারিয়ে ওই পুনর্বাসন প্রকল্পে উঠার পর পরই দেখা যায় সামান্য বৃষ্টি হলে বাসার ছাদ ঘামিয়ে পানি পরে। পানির পাইপ লাইলনে সমস্যা।

তাছাড়া অধিকাংশ বাসায় কোন না কোন সমস্যা দেখা দিয়েছে। এই নিম্ন মানের কাজ গুলো দেখার জন্য পায়রা বন্দরের কর্তৃপঅক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!