তিন ঘন্টার ব্যবধানে আমতলী হাসপাতালে করোনা ইউনিটে দুইজনের মৃত্যু | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তিন ঘন্টার ব্যবধানে আমতলী হাসপাতালে করোনা ইউনিটে দুইজনের মৃত্যু

তিন ঘন্টার ব্যবধানে আমতলী হাসপাতালে করোনা ইউনিটে দুইজনের মৃত্যু

আমতলী প্রতিনিধি।। তিন ঘন্টার ব্যবধানে আমতলী হাসপাতালে করোনা ইউনিটে অজ্ঞাত (২৮) এক যুবকসহ দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার।

জানাগেছে, বুধবার বিকেলে অজ্ঞাত এক যুবককে পথচারীরা সড়কে ছটফট করতে দেখে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে করোনা ইউনিটে ভর্তি করেন। বৃহস্পতিবার সকাল ৯ টায় ওই ইউনিটে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। যুবকের মৃত্যুর তিন ঘন্টা পরে দুপুর ১২ টার দিকে একই ইউনিটে এলাচী বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। এলাচী বেগমের বাড়ী তালতলী উপজেলার তালতলী গ্রামে।




এলাচী বেগম গত সোমবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিন দিন চিকিৎসা শেষে করোনা ইউনিটে তার মৃত্যু হয়। পুলিশ অজ্ঞাত যুবককে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। বৃদ্ধা এলাচী বেগমকে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সুপারভাইজার মোসাঃ আকলিমা বেগম বলেন, করোনা ইউনিটে ৯ জন ভর্তি ছিল। তার মধ্যে দুইজন মারা গেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিবেল অফিসার ডাঃ শাহাদাত হোসেন বলেন, করোনায় এক অজ্ঞাত যুবক ও এক বৃদ্ধা নারী মারা গেছেন।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অজ্ঞাত যুবকের ময়না তদন্তের জন্য মরদেহ বরগুনা পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে অজ্ঞাত যুবককে আঞ্জুমান মফিদুল ইসলাম কর্তৃপক্ষের হস্তান্তর করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!