মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় মাছের ঘেরের বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

কলাপাড়ায় মাছের ঘেরের বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আপন নিউজ রিপোর্ট।। কলাপাড়ায় মাছের ঘেরের বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই দুই লক্ষ টাকার মাছ ভেসে গেছে। এ ঘটনায় ঘেরের মালিক মােঃ নেছার উদ্দিন আহম্মেদ কলাপাড়া থানার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।



শুক্রবার (৩০ জুলাই) কলাপাড়া থানায় এই সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডায়েরি (জিডি) নং-১০৯৯।

সাধারণ ডায়েরি (জিডি) ঘেরের মালিক মােঃ নেছার উদ্দিন আহম্মেদ উল্লেখ করেন, লালুয়া মৌজায় বিএস খতিয়ান নং -৪৭ , দাগ নং -৩৫২৭ , জমির পরিমান ৫.৬৫ একর। ওই জমিতে আমাদের ইসলাম ফিস এন্ড এ্যাগাে নামে একটি মাছের ঘের আছে। ওই ঘেরে রুই, কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে।

তিনি আরও উল্লেখ করেন, ঘটনার দিন ইং ২৮/০৭/২০২১ তারিখ দিবাগত রাতে কে বা করা আমার মাছের ঘেরটির উত্তর ও দক্ষিন পার কেটে দিলে ঘেরে থাকা অনেক মাছ বের হয়ে অনুমান ২,০০,০০০/ -টাকার ক্ষতি হয়। তিনি বেলা অনুমান ৩ টায় ঘেরে গিয়ে ঘটনা দেখে স্থানীয় চেয়ারম্যান, মেম্বর সহ গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করেন।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!