মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় কাজে না আসায় বাড়ি গিয়ে হামলা; আহত-৩

কলাপাড়ায় কাজে না আসায় বাড়ি গিয়ে হামলা; আহত-৩

আপন নিউজ রিপোর্ট।। পটুয়াখালীর কলাপাড়ায় কাজে না আসায় বাড়ি গিয়ে হামলা করে স্বপন হাওলাদার (২৪), তার মা মােসাঃ মনছুরা বেগম (৩৫) ও ছোট বোন ছানিয়া আক্তার (১৪) কে লাঠি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।




শুক্রবার (৩১ জুলাই) আনুমানিক দুপুর ২ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নেবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মােসাঃ মনছুরা বেগম (৩৫) কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের অভিযুক্ত  মােঃ সুমন হাওলাদার (২২) , পিতা মােঃ ইসমাইল হাওলাদার, মোঃ জামাল হাং (৪০) , পিতা মােঃ আয়নাল হাং, মােঃ শাহিন হাং (২০) , পিতা আধু হাং, মােঃ সােহাগ হাং (২৬), পিতা মােঃ ইসমাইল হাওলাদার সাথে স্বপন হাওলাদার ফসলী জমিতে কাজ করে। এঘটনার দিনে স্বপনের শারিরীক অসুস্থতার কারনে কাজে না গেলে তার বসত বাড়ির সামনে উঠানে শুক্রবার দুপুরে এসে কথা কাটাকাটির একপর্যায়ে গাছের লাঠি দিয়ে এলােপাথারী স্বপনকে মারধর করে। স্বপনকে বাচাঁতে এসে তার মা মােসাঃ মনছুরা বেগম, ছোট বোন ছানিয়া আক্তারকেও এলােপাথারী পিটিয়ে জখম করে।

তাদের ডাক চিৎকারে এলাকার লোক এগিয়ে আসলে আসামিরা তাদের ভয়-ভীতি দেখিয়ে চলে যায়। পরে তারা কলাপাড়া হাসপাতলে চিকিৎসার জন্য ভর্তি হন। বর্তমানে তারা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!