কলাপাড়ায় মোবাইল কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় মোবাইল কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা

কলাপাড়ায় মোবাইল কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় মোবাইল কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে মোঃ জুনায়েদ আহম্মেদ সাব্বির (১৭) নামের  এক মাদ্রাসার ছাত্র।
বৃহস্পতিবার (১২ আগষ্ট) রাত সাড়ে ১০ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।




স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোঃ জুনায়েদ আহম্মেদ সাব্বির ঢাকার একটি মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র। কিছুদিন থেকে সে তার মায়ের কাছে মোবাইল ক্রয় করার জন্য পাঁচ হাজার টাকা চায়। তার মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মায়ের সাথে অভিমান করে বৃহস্পতিবার রাতে কিটনাশক বিষ সেবন করে বসতঘরে অসুস্থ্য হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। কিন্তু সে পথিমধ্যে রজপাড়া নামক স্থানে এ্যাম্বুলেন্সে থাকাবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোঃ জুনায়েদ আহম্মেদ সাব্বির উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের মাওঃ নজরুল ইসলামের ছেলে।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে মৃত্যু দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!