মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ

পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের কর্মক্ষম করতে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।




শনিবার বেলা ১১টায় উপজেলার উত্তর নিশানবাড়িয়া এসএমএফকে দাখিল মাদ্রাসা মিলনায়তনে ক্ষতিগ্রস্থ্য সদস্যদের অংশগ্রহনে গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পূয়র(ডরপ) এর আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরপ’র ডেপুটি টিম লিডার মো. মনিরুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষ’র সহকারী পরিচালক মো. আশরাফ উজ্জামান, ডরপ’র মনিটরিং এন্ড ইভেলুয়েশন অফিসার মো. রাশেদুজ্জামান। ২৪ দিন মেয়াদী এ প্রশিক্ষণে দুটি শিফটে ক্ষতিগ্রস্থ্য পরিবারের ৫০ সদস্য অংশগ্রহন করেন। এরমধ্যে নারী ৩০ জন , পুরুষ ২০ জন।

২০১৯ সালে পায়রা বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডরপ পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্য চার হাজার দুইশ পরিবারের সদস্যদের ১০৬টি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে।

এ পর্যন্ত দুই হাজার ৯৪৯ সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করে নিজেদের নিয়োজিত করেছে বিভিন্ন আয়বর্ধক কাজে। এ গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের মাধ্যমে এই ৫০ সদস্য নিজেদের বেকারত্ব দূর করতে পারবে বলে আশা করছেন ডরপ কর্তৃপক্ষ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!