ছারছীনা দরবার শরীফের ১২৯ তম মাহফিল শুক্রবার শুরু | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
ছারছীনা দরবার শরীফের ১২৯ তম মাহফিল শুক্রবার শুরু

ছারছীনা দরবার শরীফের ১২৯ তম মাহফিল শুক্রবার শুরু

এইচ এম জামিল আহমদঃ

ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১২৯ তম তিনদিনব্যাপী মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন আগামী ১৪, ১৫ ও ১৬ অগ্রহায়ণ ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর  শুক্রবার শুরু হয়ে রবিবার পর্যন্ত চলবে।
রবিবার বাদ জোহর আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলে হযরত পীর ছাহেব কেবলা সকল পীর ভাই, মুহিব্বীন সহ সর্বস্তরের মুসলমানদের যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনদিনব্যাপী মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা গুরুত্বপূর্ণ তালীম প্রদান করবেন। দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করবেন।
মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী জানান, ইতোমধ্যে মাহফিলের সার্বিক সকল কার্যক্রম প্রায় সম্পন্ন করা হয়েছে।
এখন শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। মাদ্রাসার পক্ষ থেকে নিরাপত্তা, সেবা, হারানো বিভাগ সহ বিভিন্ন গ্রুপ আগত মেহমানদের সেবায় নিয়োজিত থাকবে। এছাড়াও সরকারের পক্ষ থেকেও নিরাপত্তার কাজে র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, ডাক্তারগণ নিয়োজিত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!