কলাপাড়ায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কলাপাড়ায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলাপাড়ায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Exif_JPEG_420

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯ টায় কলাপাড়া উপজেলা প্রকৌশলি’র সামনে হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী অফিসার মো. আব্দুল মান্নন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সোলায়মান হোসেন, কলাপাড়া প্রেস ক্লাবের সদস্য ও প্রথম আলো পত্রিকার প্রতিনিধি সাংবাদিক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, পটুয়াখালী আইডিইবি’র শাখার সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রাইসুল ইসলাম প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন আইডিইবি’র কলাপাড়া শাখার সাধারন সম্পাদক মো. নুরুল হক। এসময় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রী, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব ও রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া সাংবাদিক ফোরামসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!