গলাচিপায় ৭দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স শুরু | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব কলাপাড়ায় এক রাতে ৬ বাড়িতে দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু’ট
গলাচিপায় ৭দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স শুরু

গলাচিপায় ৭দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স শুরু

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় যুব উন্নয়ন অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায়-২০২১-২০২২ অর্থবছরের বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি মূলক ৭দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স এর আয়োজন করা হয়েছে।

শনিবার বিকাল ৪ টায় উপজেলার গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া মহিলা দাখিল মাদরাসা মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়নের গোলখালী ইউনিট টিম লিডার মো.নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কোর্স এর উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আব্দুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো.আলী আজগর, মহিলা ইউপি সদস্য মোসা.কাশমীরী আক্তার ঝুমুর প্রমুখ।

প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন মোসা. নওরীন জাহান উর্মী ও মোসা.হালিমা আক্তার। ২৫ সেপ্টেম্বর থেকে ১অক্টোবর পর্যন্ত এ কোর্সে মোট ৯০ জন বেকার যুব ও যুব মহিলাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রতিদিন প্রত্যেককে ১০০টাকা করে মোট ৭০০টাকা ভাতা প্রদান করা হবে। এছাড়া প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সনদ প্রদান করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!