কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত

কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সেভেন ডিলাক্স বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক সকাল সাড়ে ৭টায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সলিমপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দিলীপ হাওলাদার (৩০)। তিনি নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম দিবাস হাওলাদার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিলীপ হাওলাদার মোটরসাইকেলযোগে পাখিমারা যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সেভেন ডিলাক্স পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-৫১১৬) পেছন দিক থেকে এসে তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। বাসটি মোটরসাইকেলসহ কিছুদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মাথায় ও পেটে গুরুতর আঘাত লাগে এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গ বের হয়ে যায়।

দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় দিলীপ হাওলাদারকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় জড়িত সেভেন ডিলাক্স বাসটি কলাপাড়া থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!