মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
জাটকা ইলিশ পরিবহনের অপরাধে রয়েল পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা

জাটকা ইলিশ পরিবহনের অপরাধে রয়েল পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা

আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ জাটকা ইলিশ পরিবহনের অপরাধে রয়েল পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আমতলী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম এ জরিমানা করেছেন। একই সাথে জব্দকৃত ৪০০ কেজি জাটকা ইলিশ এতিম খানায় বিতরন করে দেয়া হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে।




জানাগেছে, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে নবেম্বর থেকে জুন মাস পর্যন্ত ৮ মাস জাটকা ইলিশ শিকার, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু সরকারী নির্দেশনা উপেক্ষা করে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নদীতে জাটকা ইলিশ শিকার করছে জেলেরা। এ ইলিশ ট্রাক ও যাত্রীবাহী পরিবহন গাড়ীতে দেশের বিভিন্ন অ লে গোপনে রপ্তানী করে থাকে একটি চক্র। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের আমতলী চৌরাস্তা থেকে রয়েল পরিবহন গাড়ী আটক করে। পরে ওই গাড়ীতে তল্লাশী করে ৪০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ নাজমুল ইসলাম জাটকা ইলিশ পরিবহনের অপরাধে ৫ হাজারে টাকা অর্থদন্ড করেছেন। একই সাথে জব্দকৃত ইলিশ এতিম খানায় বিতরন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, যাত্রীবাহী পরিবহন গাড়ীতে দীর্ঘদিন ধরে গোপনে জাটকা ইলিশ পরিবহন করে আসছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা।

উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম বলেন, জাকটা ইলিশ সংরক্ষণ আইনে রয়েল পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত জাটকা ইলিশ এতিম খানায় বিতরন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!